Home » Education » সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানান।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যগত নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর ৩১ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি শেষ হওয়ার আগেই আবারো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়লো।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top