Home » Education » তালিকা যাচাই করে মুক্তিযোদ্ধা কোটায় একাদশে ভর্তির নির্দেশ

তালিকা যাচাই করে মুক্তিযোদ্ধা কোটায় একাদশে ভর্তির নির্দেশ

মন্ত্রণালয়ের তালিকা যাচাই করে একাদশ শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি নেয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়। সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, চাকরিতে নিয়োগ, পিআরএল, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে থাকা তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে ভর্তি বাতিল করা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top