Home » Education » স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

চলতি বছরের বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারি এ সিদ্ধান্ত জানান

 

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নয়, কেবল শিক্ষার্থীদের ত্রুটি বুঝতে মূল্যায়ন। এজন্য ৩০ কর্মদিবসে শেষ করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। এতে পরের ক্লাসে ওঠার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মাধ্যমিকের শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষার্থীরা জমা দেবেন। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন।

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও এ মুহূর্তে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি সমাপনী (ইইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top