Home » National university » অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিসিএসে আবেদন করতে পারবেন

অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিসিএসে আবেদন করতে পারবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা দাবি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনো করোনা মহামারির কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, তাঁরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ মর্মে সিদ্ধান্ত হয়েছে। তবে যেসব শিক্ষার্থী অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও প্রথমম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন কিন্তু এখনো উত্তীর্ণ হননি, তাঁরা এ সুযোগের বাইরে থাকবেন। এ ছাড়া প্রফেশনাল কোর্সে (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) যেসব শিক্ষার্থী প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, কেবল তাঁরাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিসিএসে  আবেদন করতে পারবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top